বুধবার ৮ জুলাই ২০২৬ - ১০:৫৯
কোমে শহীদ আয়াতুল্লাহ খামেনেয়ীর জানাজা উপলক্ষে বাংলাদেশি ছাত্রদের সেবা স্টল

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা শহীদ আয়াতুল্লাহ আলী খামেনেয়ী (রহ.) ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের জানাজা উপলক্ষে কোমে আগত জিয়ারতকারী ও শোকাহত মানুষের সেবায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন সেখানে অধ্যয়নরত বাংলাদেশি ছাত্ররা।

হাওজা নিউজ এজেন্সি: জানাজার অনুষ্ঠানকে কেন্দ্র করে তারা একটি সেবা স্টল পরিচালনা করেন। স্টল থেকে আগত মানুষের মাঝে বিনামূল্যে খাবার পানি, শরবত, জুস, কেক, রুটি ও অন্যান্য খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। লাখো মানুষের উপস্থিতিতে আয়োজিত এ কর্মসূচিতে বাংলাদেশি শিক্ষার্থীরা স্বেচ্ছাসেবক হিসেবে দিন-রাতভর দায়িত্ব পালন করেন।

কোমে শহীদ আয়াতুল্লাহ খামেনেয়ীর জানাজা উপলক্ষে বাংলাদেশি ছাত্রদের সেবা স্টল

মানবিক এই উদ্যোগে সশরীরে অংশ নেন বাংলাদেশ থেকে জানাজায় অংশগ্রহণকারী প্রতিনিধি দলের দুই তরুণ নেতা নাসিরুদ্দিন পাটোয়ারী ও সংসদ সদস্য পীরজাদা হানজালাসহ আরও কয়েকজন প্রতিনিধি। তারা শিক্ষার্থীদের সঙ্গে সাধারণ মানুষের মাঝে খাবার ও পানীয় বিতরণ এবং সেবামূলক কার্যক্রমে সহযোগিতা করেন।

সেবা স্টলে পুরুষদের পাশাপাশি নারী ও শিশুদেরও উল্লেখযোগ্য অংশগ্রহণ ছিল। বিভিন্ন দেশ থেকে আগত জিয়ারতকারী ও শোকাহত মানুষের সেবায় বাংলাদেশিছাত্রদের আন্তরিকতা উপস্থিত অনেকের প্রশংসা কুড়ায়।

কোমে শহীদ আয়াতুল্লাহ খামেনেয়ীর জানাজা উপলক্ষে বাংলাদেশি ছাত্রদের সেবা স্টল

উল্লেখ্য, ৪০ দিনের যুদ্ধ চলাকালেও কোম শহরের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে বাংলাদেশি ছাত্ররা একই ধরনের সেবা স্টল পরিচালনা করেছিলেন। সেই ধারাবাহিকতায় এবারও তারা মানবিক দায়িত্ববোধ থেকে আগত মানুষের পাশে দাঁড়িয়ে সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখেন।

বাংলাদেশি শিক্ষার্থীদের এ উদ্যোগ প্রবাসে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি মানবিক মূল্যবোধ ও স্বেচ্ছাসেবী চেতনারও একটি অনন্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

কোমে শহীদ আয়াতুল্লাহ খামেনেয়ীর জানাজা উপলক্ষে বাংলাদেশি ছাত্রদের সেবা স্টল

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha